এনক্রিপশনের পক্ষে লড়াই চালিয়ে যাবেন জাকারবার্গ

১ ফেব্রুয়ারি, ২০২০ ২০:১২  
এনক্রিপশনের পক্ষে ফেসবুক লড়াই চালিয়ে যাবেন ফেসবুক সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, যতোই সমলোচনা হোক মত প্রকাশের স্বাধীনতা এবং এনক্রিপশন নীতিতে জোর দেবে ফেসবুক। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অনুষ্ঠিত সিলিকন স্লোপস টেক সামিটে শুক্রবার (৩১ জানুয়ারি) জাকারবার্গ বেলেন, দীর্ঘদিন থেকেই তার কোম্পানির দৃষ্টিভঙ্গি ছিল ‘খুব আক্রমণাত্মক’ কিছু না করা। তবে এবার সে অবস্থানের পরিবর্তন হচ্ছে। অনেকে এ পদক্ষেপকে কঠোর সেন্সরশিপ বলে আখ্যায়িত করছেন। তিনি বলেন, বিভিন্ন ধরনের কনটেন্ট সেন্সর করার জন্য আমরা প্রচুর আবেদন পাচ্ছি। এটা আমার জন্য খুবই অস্বস্তিকর। তবে সন্ত্রাসবাদ, শিশু পর্নোগ্রাফি, সহিংসতায় উসকানি সম্পর্কিত কনটেন্ট প্রকাশ প্রতিহত করা ফেসবুকের দায়িত্বের মধ্যেই পড়ে। জাকারবার্গ বলেন, যেসব কনটেন্ট সত্যি সত্যিই ক্ষতিকর সেগুলো আমরা এবার প্লাটফর্ম থেকে নামিয়ে ফেলবো। তবে এক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় থাকতে হবে।